ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা গোপীনাথপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপর হামলার অভিযোগ

author
শাহপরান, কসবা প্রতিনিধি

প্রকাশিত : ১১ মে, ২০২৬ সকাল ৮:১১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব আজাদুল ইসলাম ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। 

গতকাল ১০ মে ২০২৬ তারিখে অফিস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাতৃত্বকালীন ভাতার তালিকা যাচাই নিয়ে কথা বলাকে কেন্দ্র করে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান এবং ইউপি সদস্য জনাব বিল্লাল মিয়ার নেতৃত্বে একদল লোক পরিকল্পিতভাবে প্রশাসনিক কর্মকর্তা আজাদুল ইসলাম ভূঁইয়ার ওপর হামলা চালায়।

এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।

ঘটনার বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান বলে জানা গেছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT