ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ মে, ২০২৬ সকাল ৮:১৫
ad003
কুমিল্লায় ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) নগরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, কুমিল্লার উপপরিচালক ডা. আরিফ হাসনাত এবং জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এজিএম (হেড অব সেলস) এ কে এম রবিউল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন জোনাল সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার ডা. নিবেদিতা মল্লিক এবং ভেটেরিনারি সার্জন ডা. মেরিনা ঘোষ। কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া সেলস ম্যানেজার ডা. তাসলিমা বেগম, জুয়েল বিশ্বাস ও বিদর্শন তালুকদার।

প্রশিক্ষণে ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাতিয়া কেন্দ্রের ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT