ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

author
রাজস্থলী সংবাদদাতা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬ দুপুর ১২:৫৪
ad003
রাঙ্গামাটির রাজস্থলী  উপজেলা ও বিলাইছড়ি ২৬ কিলো  লতা পাহাড়  এলাকায় আবদু সালাম নামক  (৬০)  নিহত হয়েছে। এসময় আহত হয়েছে  বেলাল হোসেন পিতা কবির আহম্মদ বাঙ্গালহালিয়া মুন্সি পাড়া চন্দ্রঘোনা থানা, রাজস্থলী। আহত বেলালের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা, নেজাম উদ্দিন বলেন, রাত সাড়ে নয় টায় দুই জন ব্যক্তিকে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে হাসপাতালে আনা হয়ছে তার মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার রাত নয়টার  দিকে  বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চট্রগ্রাম শহরে যাওয়ার সময় ফারুয়া  ইউনিয়নের লতাপাহাড়  নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার পাশে থাকা  বেলাল  আহত হয়। নিহত আবদু সালাম   বাঙ্গালহালিয়া গ্রামের  শফিপুর মুন্সি পাড়া মৃত আবদুল জলিলের  পুত্র।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করে জানান,চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে এবং কারো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT