ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় উন্নত চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ সকাল ৯:৪৮
ad003
কক্সবাজারের উখিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় উন্নত চাষাবাদ বিষয়ক চাষী  পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৪ মে) উপজেলা কৃষি ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক  কৃষিবিদ ড. বিমল কুমার প্রামাণিক।

উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারের  সভাপতিত্বে অনুষ্ঠিত  এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম অঞ্চলের  পার্টনার প্রোগ্রামের  সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু কাউসার মো: সরোয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরক্ত উপ পরিচালক  কৃষিবিদ তপন কুমার রায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বেনজীর ইকবাল ও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা।

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিভিন্ন প্রটোকল, মাটি ও পানি পরীক্ষা, চাষীদের  স্বাস্থ্য সুরক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, শস্য রেজিস্ট্রার রাখা, পরিবেশবান্ধব  এবং  নতুন নতুন উচ্চফলনশীল জাতের চাষাবাদ, হাইজিন রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার জানান, GAP Certification Course এর আওতায় অংশগ্রহণকারী ২ ব্যাচের ৬০ জন  কৃষক কৃষাণীদের মাঝে  সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT