ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ৫দিন পর রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়কের মৃত্যু

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ সকাল ১১:০৬
ad003
জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০)। 

মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। মনিরা প্রায় পাঁচ বছর যাবৎ রাজবাড়ী নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়ক পদে চাকরি করতেন।

আজ শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান।

তিনি বলেন, গত রবিবার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতালের সামনে নিরাপদ খাদ্য অফিসে ছুটি হওয়ায় পতাকা নামাতে যায়।

পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। পাইপটি স্টিলের থাকায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধার করতে দেরি হওয়ায় তার সারা শরীর আগুনে ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন ও পথচারী বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি দল এসে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়। সেখানে নিয়ে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান। 

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মনিরা খাতুন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে সেখানে এসডিইউ (স্টেপ-ডাউন-ইউনিটি) এ নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মনিরা খাতুন মারা যায়। তার মরদেহ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT