ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ সকাল ১১:১১
ad003
কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক ও বায়তুল মালপক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এক সক্রিয় সহযোগী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে জেলা শহরের শাহ মোস্তফা সড়কের জেলা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর সভাপতি আবু নোমান মুয়িন।  এতে সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি সাইফ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পৌরসভা জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোরশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি কাউসার আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি বায়তুল মাল (অর্থনীতি)  কার্যক্রমকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কর্মীদের আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT