ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যের চোখের চিকিৎসায় চশমা ও ওষুধ বিতরণ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ দুপুর ১:০১
ad003
খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়। 

এর আগে ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT