কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শুক্রবার (১৫ মে) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে মহেশখালীর মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আ: মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া।
টুর্নামেন্টে সেরা গোলদাতা হন সানজিয়া সোলতানা নুরী। সেরা খেলোয়াড় ও গোলরক্ষকের পুরস্কার পান ফাতেমা জন্নাত তামান্না। এছাড়া সেরা খুদে খেলোয়াড় নির্বাচিত হন আতিকা সোলতানা এনি।