নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজাসহ হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
শনিবার (১৬ মে) দুপুরের পর কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ।
গ্রেফতারকৃত হল- মোঃ এনামুল হক কাকন (৪২), পিতা-আবুল হাসেম, গ্রাম -খিদিরপুর, ইউনিয়ন -সান্দিকোনা, মোঃ সাহারুল (৩৫) পিতা- আবুল কালাম, বাদে আঠারোবাড়ী, কেন্দুয়া পৌরসভা, মোঃ হারুন অর রশিদ (৫০) পিতা- আকবর আলী, গ্রাম- গৌছাসিয়া, গন্ডা ইউনিয়ন, সর্ব উপজেলা কেন্দুয়া- জেলা- নেত্রকোনা।
অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক ভাবে গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মধ্যে তাদের গ্রেফতার করা হয় ।
তিনি আরও বলেন- ইতোমধ্যে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, কেন্দুয়া মাদকসেবিদের কোন জায়গা নেই। এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।