বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া সংকট কাটিয়ে বাংলাদেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে জনগণের আস্থার নাম তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও উন্নয়নের ধারা শক্তিশালী করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপপরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, আবুল হাশেম চেয়ারম্যান, এম এ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, এম এ সাত্তার, এনামুল হক সফর তালুকদার, কামাল হোসেন, নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী ও কাউসার আলম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে সকালে কুমিল্লার বরুড়া ও চাঁদপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ও দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এবং শহীদনগর, গৌরীপুর ,আমিরাবাদ ,জিংলাতলী রায়পুর,জিংলাতলীসহ রাস্তার পাশে দাঁড়িয়ে দাউদকান্দি-মেঘনা হোমনা-তিতাসের বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।