ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিসেবা মেলা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৭ মে, ২০২৬ দুপুর ১:৩১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ভ‚মিসেবা মেলা। ভ‚মিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভ‚মি মন্ত্রণালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হবে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

রোববার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ভ‚মিসেবা মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভ‚মিসেবা মেলা উপলক্ষে ১৮, ১৯ ও ২১ মে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

১৮ মে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকালে র‌্যালি ও মেলার উদ্বোধন।

এছাড়া জাতীয় পর্যায়ে মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান এম.পি’র ভার্চুয়াল বক্তব্যে সংযুক্ত থাকা। ২১ মে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার।

এছাড়া সার্কিট হাউজ হল রুমে বসবে মেলা। দিনভর চলা এ মেলায় ভ‚মিসংক্রান্ত ১৩টি বিষয়ে সেবা প্রদান করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT