ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া প্রেসক্লাবে উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‎

author
‎কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ মে, ২০২৬ দুপুর ২:০০
ad003
নেত্রকোণা জেলার মটরযান কর্মচারী ইউনিয়ন রেজি: নং-২৫৭৪ কেন্দুয়া উপজেলা শাখা এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ১৭ মে রবিবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেছেন। 
‎
‎এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের হাতে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত কেন্দুয়া উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটি তুলে দেন। 
‎
‎উল্লেখ্য ১৬ মে ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত মটরযান কর্মচারী ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হয়েছেন। এতে  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  সভাপতি- এহতেশামুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি- রিপন ড্রাইভার, ‎যুগ্ম সাধারণ সম্পাদক- শাহিন মিয়া, সহ-সম্পাদক- সোহরাব ড্রাইভার,  কোষাধ্যক্ষ- সিরাজ মিয়া,  ‎প্রচার সম্পাদক- জাকির হোসেন আক্কাস,  দপ্তর সম্পাদক- রায়হান মনোনীত হন  এবং নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি-  হুসেন ড্রাইভার,  ‎সাধারণ সম্পাদক- মোতাসিম বিল্লাহ (জেসি),সাংগঠনিক সম্পাদক- মোঃ রোকনুজ্জামান খান রোকন নির্বাচিত হয়েছেন।কেন্দুয়া প্রেসক্লাব  সম্পাদক আব্দুল হাই সেলিম নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT