ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যুবকের আঙ্গুল কাটার ঘটনায় আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

author
ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত : ১৭ মে, ২০২৬ দুপুর ২:১০
ad003
ময়মনসিংহে সরকারি গাছের লিচু নিয়ে বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে মো: রায়হান মিয়া (১৯) নামের এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (রোববার) বিকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

এর এদিন সকালে নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় (বাকৃবি) শেষ মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মিয়া (৫৫), তার ছেলে নূর মোহাম্মদ হৃদয় (২৪) এবং নূর হাবিব প্রান্ত ওরফে অন্তর (২১)।  

মামলার বাদি সিরাজুল ইসলাম জানান, আসামিরা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং চিহ্নিত ফ্যাসিস্ট। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এলঅকাবাসি অতিষ্ঠ।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রায়হান মিয়া নামের এক যুবকের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT