ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারার নেতৃত্বে ইবি অভয়ারণ্য

author
ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৫:২৫
ad003
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য’র কার্যনির্বাহী পরিষদ-২০২৬ গঠিত হয়েছে৷ এতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর হিসেবে সজল রায়, কালচারাল ডিরেক্টর হিসেবে ফারহানা ইয়াসমিন এবং এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিসেবে হিতুয়ারা খাতুনকে মনোনীত করা হয়েছে। 

রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, সদ্য সাবেক সভাপতি নাইমুল ফারাবী ও সাধারণ সম্পাদক তুষার মালাকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— অ্যাসোসিয়েট ডিরেক্টর এজাজ আহমেদ ও ইমরান হোসেন সৈকত, অর্গানাইজেশনাল লিড মুনতাসির রহমান পাভেল, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর হাম্মাদ তালুকদার, অ্যাডমিনিস্ট্রিটিভ লিড রিয়াদ হোসাইন জয়, অ্যাডমিনিস্ট্রিটিভ কো-অর্ডিনেটর আলিফ নূর, ফাইন্যান্স লিড তরিকুল ইসলাম আসিফ, ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিরাজ ইসলাম, পার্টনারশিপ অ্যান্ড পিআর লিড কারিমা তাসনিম, স্পন্সরশিপ কো-অর্ডিনেটর আশরাফুল হক, কমিউনিকেশন অ্যান্ড প্রমোশনাল লিড ফজলে রাব্বি, মিডিয়া কো-অর্ডিনেটর মনিরুজ্জামান তুহিন, ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মাইমুনা রহমান, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাইশা সামিহা, আর্ট অ্যান্ড ক্রাফ্ট লিড মামুন ইসলাম, ক্রিয়েটিভ ডিজাইন কো-অর্ডিনেটর মিতা নূর, কালচারাল প্রোগ্রাম লিড সিদরাতুল মুনতাহা দিশা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ আল ইকবাল, ডেকোরেশন লিড তিতলি রয় তুলি, এক্সিবিশন কো-অর্ডিনেটর সানজিদা অর্নি, সাসটেইনেবলিটি লিড মেহরুন ঝিনুক, এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন কো-অর্ডিনেটর সানজিদা আখি এবং রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস কো-অর্ডিনেটর জোনাইদুল হাবীব মানিক।

সদ্য দায়িত্বপ্রাপ্ত এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, পরিবেশ, শান্তি এবং সংস্কৃতিতে আমরা অভয়ারণ্য। ধন্যবাদ অভয়ারণ্যকে আমাদের উপর আস্থা রাখার জন্য। বিগত ৩ বছর ধরে অভয়ারণ্যের সাথে আছি। ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। এবং চেষ্টা করবো কিছু ভালো ভালো কাজ উপহার দেওয়ার।

কালচারাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন বলেন, অভয়ারণ্য কাজ করে পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি রক্ষায় অভয়ারণ্য বরাবরই চেষ্টা করে নতুন ও নান্দনিক কিছু করার। সদ্য প্রকাশিত কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে সাথে নিয়েই কাজ করে যাবে নতুন উদ্যমে। ক্যাম্পাসের সকল প্রাণের স্বার্থে কাজ করবে অভয়ারণ্য।

অপারেশনস ডিরেক্টর সজল রায় বলেন, আমাদের সংগঠন পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। অগ্রজদের দিকনির্দেশনা অনুসরণ করে আমরা নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত করব। পাশাপাশি প্রাণী ও পাখি উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমেও আমরা গুরুত্ব দিতে চাই। অপারেশনস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য থাকবে সব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। যাতে ক্যাম্পাস ও আশপাশের অঞ্চলে বাস্তব পরিবর্তন আনা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT