ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, মিললো প্রায় ৬ কেজি গাঁজা স্বামী-স্ত্রীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোটর সাইকেলে করে তারা গাঁজা নিয়ে যাচ্ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্ব পাড়া) গ্রামের মইন উদ্দিনের ছেলে মো. রুবেল ও তার স্ত্রী রহিমা আক্তার। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক যায়যায়দিন প্রতিনিধিকে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রুবেলের বিরুদ্ধে ১৩টি ও তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে দু'টি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।