ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৬:২৭
ad003
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

নিহতের প্রতিবেশিরা বলছেন, সকালে বাড়িতে ধান পরিষ্কারের (উড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর চেষ্টা করেন| ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান| একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়| ¯স্বামীকে এ অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম| তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলকে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT