ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ দুপুর ১২:০২
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৮ মে) দুপুরে  তিতাস নদীর শহরের আনন্দ বাজার কারখানাঘাট এলাকায় ভাসমান অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে তিতাস নদীর আনন্দ বাজার কারখানাঘাট এলাকায় লাশটি ভাসতে  দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে লাশটি ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান ছিলো। লাশটি নদীতে পাওয়ায় নৌ-পুলিশ কে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশের পরিচয় শনাক্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT