ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডাকাতি হওয়া আটটি গরু উদ্ধার করেছে পুলিশ

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ দুপুর ১২:১৪
ad003
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া একদল গরু ব্যবসায়ী গাজীপুরের নওজর এলাকায় ডাকাতের কবলে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে গরু কিনে পিকআপে বোঝাই করে তারা ফতুল্লার দিকে যাচ্ছিলেন। পথে শনিবার দিবাগত ভোর রাত সাড়ে চারটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি দিয়ে তাদের গতিরোধ করে ডাকাত দল।এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গরু ব্যবসায়ী ও পিকআপচালককে আঘাত করে মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান,“আমরা গরু নিয়ে ফতুল্লার দিকে যাইতেছিলাম। নওজর এলাকায় একটা গাড়ি সামনে আটকায়। পরে কয়েকজন অস্ত্র নিয়ে হামলা করে, হাত-পা বেঁধে মারধর করে গরু নিয়ে যায়।”পরে স্থানীয়দের সহযোগিতায় কালিয়াকৈর থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক, জাহাঙ্গীর জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ট্র্যাকিং করে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার  ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পশ্চিম পাশে রিফাত ইলেকট্রনিক্স এর সমনে তাজলিমা গোস্ত বিতান এর মালিক তপন মিয়ার কাছ থেকে 

আজ দুপুর আড়াইটায় সাতটি গরু ও  ১ টি গরুর জবাইকৃত মাংস  উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গরু এবং আটককৃত চারজনকে জিএমপি বাসন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT