নীলফামারীতে শিক্ষার্র্থীদের মাঝে সোমবার বিকেলে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আহম্মেদ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মএলাকার শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরশমনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক করুনা কান্ত রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লালসহ আরো অনেকে।