বরিশালে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী ছাত্রলীগ-যুবলীগের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। গত ১৭ মে নগরীতে একটি মিছিলে তাদের উপস্থিতি নিশ্চিত করায় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার গোলাম মোঃ নাসিম হোসেন সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি বরিশালে জাতীয় দিবসসহ নানা ইস্যুতে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক সহযোগী সংগঠন। সেসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশ পেলে নড়েচরে বসে প্রশাসন।
সবশেষ গত ১৭ মে নগরীতে আবারও একটি মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচিতে অংশগ্রহনকারী অধিকাংশকর্মীরা মাস্ক পড়ে থাকলেও পুলিশ তাদের সনাক্ত করে আটকের জন্য মাঠে নামে। অভিযানের অংশ হিসেবে কোতয়ালী পুলিশ গত দুই দিনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলসহ অন্যান্য কর্মসুচিতে অংশ নেয়া দশ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, বরিশাল মহানগর আওয়ামীলীগের সক্রিয় কর্মী মোঃ এনায়েতুর রহমান (৪৯), মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ আতিকুর রহমান টুটুল (৩০), মোঃ আল আমিন (২২) ও মোঃ হৃদয় (১৯), ৬নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মোঃ কালাম খান (৫৫), ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় কর্মী ও সিটি মার্কেট পাইকারী কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (৬৫), ৬নং ওয়ার্ড শ্রমিকলীগ সদস্য মোঃ বাবুল বেপারী (৫৫), জাগুয়া ইউপি’র ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিব ফরাজী (৬৪), ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগ কার্যকরী সদস্য মোঃ নাঈম (২৩)।
আটককৃতদের বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে কোতয়ালী পুলিশ জানিয়েছে।
অভিযানে এসআই গোলাম মোঃ নাসিম হোসেন, মোঃ নাহিদুল ইসলাম, মাঃ সাইফুল ইসলাম, মাঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আঃ কুদ্দুস মোল্লা, মোঃ সেলিম সরদার, মোঃ আঃ মান্নান, মোঃ মাহাফুজুর হাসান, রবি আহসান, মোঃ সাহিনূল ইসলাম, ও মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের সহ সংগীয় অফিসার ও ফোর্স অংশগ্রহন করেন।
ছবির ক্যাপসনঃ- বরিশাল কোতয়ালী পুলিশের অভিযানে আটক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মী।