ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৫:০৩
ad003
ঝিনাইদহে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জেলার সদর ও ˆশলকুপা উপজেলার পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার বাসিন্দা ধান কাটা শ্রমিক আসাদুল ইসলাম (৪৫) এবং ˆশলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের আনিচুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়| এসময় ˆশলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে যান আন্না খাতুন| হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়|

অপরদিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে মাঠে ধান কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক| বিকেল ৫টার দিকে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে দুই শ্রমিক গুরুতর আহত হন| স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক ধান কাটা শ্রমিক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন| আহত অপর শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে আসাদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে শুনেছি।

এ দিকে  ˆশলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর মোল্লা ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষিয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT