ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় ভূমি মেলায় সেবাগ্রহীতাদের ব্যাপক সাড়া

author
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৫:৫৩
ad003
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ’–এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় ভূমি সেবা মেলা-২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পত্নীতলা উপজেলা চত্বরে র‌্যালি শেষে অডিটরিয়ামে ভূমি মেলার এই সেবা উদ্বোধন করা হয়।

গ্রাহক হয়রানি দূর করে সেবাকে মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প করে সেবা বুথ চালু করা হয়। ওই বুথে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন।

এই সময় পত্নীতলা এসিল্যান্ড জুয়েল মিয়া বলেন, ভূমি সেবা মেলায় নানা শ্রেণী-পেশার মানুষের কথা শুনছি। মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। ভূমিমেলায় সেবাগ্রহীতারা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, প্রাণীসম্পদ অফিসার আশিশ কুমার দেবনাথ, মৎস্য অফিসার রুজিনা পারভীন, সমবায় অফিসার সামছুল হক, উপজেলা ভূমি অফিসের কানুনগো ইসাহাক আলী, প্রধান সহকারী আলমগীর কবির, নাজির কাম ক্যাশিয়ার মোয়াজ্জেম হোসেন, নামজারি সহকারী সোহেল রানা, সাহারাত সহকারী সবুজ সরদার, ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT