ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৭:৪৩
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাপসী রাবেয়া। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন, উপ সহকারী ভূমি জামাল উদ্দিন প্রমুখ। 

প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। ভূমি অফিস চেষ্টা করতে হবে মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়। সেবা গ্রহীতারা সচেতন হতে হবে আপনারা কাউকে অনৈতিক সুবিধা দিবেন না।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে সাধারণ মানুষকে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। মানুষকে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  কফিল উদ্দিন মাহমুদ নামজারি সহ সকল আবেদন সঠিকভাবে করার আহবান জানান। নিজেরাও যাতে প্রতারণার শিকার হবেন, কাউকে প্রতারণা করবেন না। দালালের খপ্পরে পড়বেন না।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খারিজ, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT