নেত্রকোনা মদন উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ;সুরক্ষিত ভুমি,সুরক্ষিত ভবিষ্যৎ ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী সভা অনুষ্ঠিত।মেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সেবা প্রদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আজ মঙ্গলবার (১৯ মে)সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি)শাওলিন নাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজউদ্দিন (ইদ্রিস মাস্টার)সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষার্থী ও সাধারণ মানুষ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওলিন নাহার ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন। সেই সাথে সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানি মূলক হয়রানি থেকে বিরত থাকার আহ্বান করেন।