যশোরের শার্শা উপজেলা তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসেন এমপি মাওলানা আজিজুর রহমান।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান।এছাড়া স্থানীয় কৃষক, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নেন।