ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা

author
রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১০:৩২
ad003
“সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ সফলভাবে উদযাপিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে)  দুপুরে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি  ও পূর্বাচল রাজস্ব সার্কেল  ফরিদ আল সোহান,  সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমানসহ কর্মকর্তারা।

এ সময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভূমি সেবা সপ্তাহে আয়োজনের মূল লক্ষ্য হলো  সাধারণ মানুষের কাছে হয়রানিমুক্ত, গতিশীল এবং শতভাগ ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়া।

সারাদেশের মতো​ রূপগঞ্জেও ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহে রূপগঞ্জবাসীকে সেবা দিতে আমরা এ আয়োজন করেছি। আমরা  রূপগঞ্জ ভূমি অফিসের বিশেষ অর্জন ও সেবাসমূহ
​ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বিশেষ বুথ স্থাপন করে তা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছি। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT