ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১১:০৪
ad003
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী ভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে পীরগঞ্জ খাদ্য গুদামে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী  মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন,  খাদ্যগুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম সহ মিল মালিক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলায় এবার ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৬৪১ টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩১২ টন ধান সরকারী ভাবে খাদ্যগুদামে সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT