ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

author
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১১:৫৬
ad003
টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক এবং সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাবরক্ষন কর্মকর্তা মনিউজ্জামান মনি, প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বক্তারা বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিস, মধুপুর এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। এর আগে উপজেলা ভূমি অফিসের সামনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT