ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান

author
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ দুপুর ১২:৩২
ad003
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্র, ওসমানপুর পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিট এর আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সিংড়া ইউনিয়নের  শীধল গ্রাম মালোপাড়া কারিতাস স্কুল মাঠে বিভিন্ন পিভিসি থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও পিভিসির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার মাধ্যমে সাফল্য অর্জনকারী ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়।

এসময় দিলীপ মহন্ত (পপ কর্ণ ব্যবসা),মারতুশ মালো(মুদি দোকান-ক্ষুদ্র ব্যবসা),নবানী মার্ডী(ছাগল ও কবুতর) পালন করে সফলতা পাওয়ায় তাদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার আব্দুল হক, টিও-নিউট্রিশন মোঃ আব্দুল বাতেন, ব্রাঞ্চ ম্যানেজার-ওসমানপুর শাখা মোছাঃ মাহমুদা খাতুন,  এটিও লাভলীহুড মোঃ আতিকুর রহমান ও দিপক চন্দ্র রায়, এটিও নিউট্রিশন মোঃফারুক হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,টেকনিক্যাল অফিসার-কমিউনিটি মোবিলাইজেশন বিধান বাস্কে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT