ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহের ২০২৬ উদ্বোধন

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ দুপুর ১২:৩৮
ad003
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে “ভূমিসেবা মেলা ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু  এমপি ।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু  এমপি বলেন ,সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে ডিজিটাল পদ্ধতির সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জমির মালিকানা যেমন সুরক্ষিত হবে, তেমনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার তথ্য প্রদান, অনলাইনে আবেদন গ্রহণ,নামজারি কার্যক্রম, খতিয়ান যাচাই ও ভূমিপ্র উন্নয়ন কর বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান ,এ ভূমিসেবা মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT