নরসিংদীর মাধবদী কোতয়ালীরচর বাগেরবাড়ি জামে মসজিদের জমি রক্ষায় মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লি, এলাকাবাসী ও নারীরা। আজ ১৯ মে যোহর নামাজের পর কোতয়ালীরচর গ্রামের আবু ছাইদ (মেম্বার) এর বিরুদ্ধে কোতালিরচর বাগের বাড়ী জামে মসজিদের ওয়াকফ কৃত ভূমি বে-আইনীভাবে জবরদখল করতে ব্যর্থ হয়ে উক্ত মসজিদের মুতাওয়াল্লীসহ কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী ও খরচান্ত করার বিরুদ্ধে এলাকাবাসী ও মসজিদের মুসল্লীরা এই মানববন্ধন করেন। এসময় মসজিদের মুসল্লিসহ শত শত নারী পুরুষ মানববন্ধনের অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কোতয়ালীরচর বাগের বাড়ি জামে মসজিদের মুতোয়াল্লি মোঃ হারিছ দেওয়ান, সহ-সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী, কোষাধ্যক্ষ হুমায়ুন দেওয়ানসহ অনেকই। বক্তরা বলেন, আবু ছাইদ (মেম্বার) যতটুকু জমি ক্রয় করেছে সে তার চেয়ে বেশি জমি দখল করে নির্মান কাজ করার চেষ্টা করছে। মসজিদের পক্ষ থেকে বার বার নিষেধ দেওয়া সত্ত্বেও বাঁধা উপেক্ষা করে রাতের আধারে বেশি করে লোকজন নিয়ে মসজিদের জমি দখল করার চেষ্টা করছে। এবিষয় নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশি হলেও সে মসজিদের জমি ছাড়তে রাজি না হওয়ায় সামাজিক ফয়সালা হচ্ছেনা। এই জমি নিয়ে কোর্টে মামলা থাকলেও কোর্টের বিচারাধীন অবস্থায় সে জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। জমি দখলে নিতে আমরা বাধা দেওয়ায় আমাদের নামে চাঁদাবাজীর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। ঘটনার দিন হারিছ দেওয়ান কক্সবাজার অবস্থানসহ অনেকে এলাকায় না থাকলেও আমাদের নামে মিথ্যা মামলার বন্ধের দাবি জানাই। আমরা মসজিদের জমি চাই ও মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
তবে আবু ছাইদ (মেম্বার) এর দাবি তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করলে চাঁদা না দিলে তার জমিতে নির্মানাধীন দেয়াল ভেঙ্গে দিয়ে রড, সিমেন্ট লুট করে নিয়ে গেছে হারিছ দেওয়ানরা।
ঘটনা সম্পর্কে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ জানান, স্থানীয়ভাবে উভয় পক্ষকে নিয়ে আমরা কয়েকজন বসেছিলাম। তারপর কাগজপত্র দেখে আবু ছাইদ মেম্বারের দখলে কিছু জমি থাকার প্রমাণ পেলে মসজিদের বরাবর দখল বুঝিয়ে দিতে বলি। সেজন্য একদিন জমি মেপে বুঝিয়ে দেওয়ার আলোচনা হয়। এরই মধ্যে একদিন আমাকে জানানো হয় জমি না দিয়ে মসজিদকে তারা ৭ লাখ টাকা দিতে চায় আবু সাইদ মেম্বার। আবু সাঈদ মেম্বারের দেয়াল কে ভেঙ্গেছে আমার জানা নাই।