ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের যেকোনো পরিস্থিতিতে ছাত্রদল দৃশ্যমান ভূমিকা রাখবে: সৌরভ

author
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ১২:০৪
ad003
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র-সমাজের ভবিষ্যতের কল্যাণের কথা চিন্তা করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিক আলোকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। দেশের যেকোনো পরিস্থিতিতে ছাত্রদল তাদের দায়িত্বশীল দৃশ্যমান ভূমিকা রাখবে।

বুধবার (২০-মে) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ কালে এ মন্তব্যে করেন।

সৌরভ বলেন, দেশের যেকোনো দুর্যোগে ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-(৩) সদর আসনের সংসদ নির্বাচন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রসঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতা সৌরভ বলেন, এ্যানি চৌধুরীর নির্দেশ লক্ষ্মীপুর জেলা ছাত্রদল বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে প্রতিটি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু (মশা) নিধন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ছাত্রদল।

উল্লেখ্য: এস.এস.সি পরীক্ষা শুরু থেকে সৌরভ-অভির নেতৃত্বে শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নারী অভিভাবকদের জন্য ছাত্রদলের উদ্যোগে যাত্রী ছাউনির সুব্যবস্থা করা হয়। পাশাপাশি পানি,স্যালাইন ও বিস্কুট বিতরণ করে এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি, কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল আরএন রাজু ,সহ-সভাপতি  ইমতিয়াজ আহমেদ বাবু,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কিরন,যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন শুভ, মোস্তাফিজুর রহমান, ফয়েজ পাটোয়ারি ,আরাফাত হোসেন মেহরাজ,ছাত্রদল নেতা হাসিব গাজী কাজী শান্ত,আনিসুল পাপন,হামেদ ভুঁইয়া,হৃদন,নাদিম,আফলাতুল ভুঁইয়া শুভসহ প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT