ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সদর হাসপাতালে নানা অভিযোগের প্রমাণ মিলেছে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ১:২৩
ad003
খুলনার সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় রোগী ও স্বজনদের ওষুধ ও খাবারেরসহ নানান অনিয়ম ও অভিযোগের প্রমান পেয়েছেন তিনি। হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রনালয়ের কর্মকর্তাদের।

বুধবার (২০ মে) সকাল আনুমানিক সাড়ে দশটায় তাৎক্ষণিক খুলনা সদর হাসপাতালে আসেন তিনি। এসময় রোগীদের খোঁজখবর নেন।

এসময় রোগীদের সঙ্গে কথা বলে র‌্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ঘটনা হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে শাসিয়েছেন এবং জনসম্মুখে ধমকান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানতে চান কেন, এই পরিস্থিতি। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, সরবরাহ না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের।

এ পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT