ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ দমনে বিশেষ অবদান, নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মোশারফ হোসেন

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ২:২৬
ad003
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে এপ্রিল-২০২৬ মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার এসআই মোঃ মোশারফ হোসেন।

মঙ্গলবার (২০ মে) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পেশাদারিত্ব ও দায়িত্বশীল কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড মূল্যায়ন করে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন কর্মকর্তা ও ফোর্স সদস্যকেও পুরস্কৃত করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা, কল্যাণ ও পেশাগত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT