২০ মে ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০৫ তম বার্ষিকী। বুধবার (২০ মে) চা শ্রমিক দিবস ও মহান মে দিবস স্মরণে শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা আয়োজিত কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলার রাজনগর চা বাগানের রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ও বিকেল ৪টায় সদর উপজেলার মৌলভী চা বাগানের মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে দিবস দু'টিকে ঘিরে আয়োজিত কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় পুরষ্কারের পাশাপাশি জেলা সংগঠক শ্যামল সরকার স্বাক্ষরিত সনদ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য দেন শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সংগঠক বিশ্বজিৎ নন্দী, জেলা সংগঠক রাজিব সূত্রধর, শ্যামল সরকার, সুরাইয়া হক প্রমুখ।
শিশু কিশোরের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, সাম্যবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে শিশু কিশোর মেলা শিশু কিশোরদের উপযোগী এমন প্রোগ্রাম কর্মসূচী অব্যাহত রাখবে আলোচকরা এমন মন্তব্য ব্যক্ত করেন।