ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতী ঈদুল আযহার ভিজিএফের চাল বিতরণে দিনব্যাপী ইউএনও”র পরিদর্শন

author
ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ২:৩১
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার উপজেলার ৭টি ইউনিয়নে সকাল থেকে এক যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হত দরিদ্র, ও ছিন্নমূল মানুষের জন্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে | সকাল থেকে উপজেলার নির্বাহী অফিসার আল আমীন ৭টি ইউনিয়নের চাল বিতরণের জায়গা দিনব্যাপী পরিদর্শন করেন | এ সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা | পরিদর্শনের সময় অসহায় মানুষের জন্যে সরকারের দেয়া বরাদ্ধকৃত ১০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম দেখে সন্তষ্টি প্রকাশ করে  ইউএনও বলেন চাল বিতরণে ওজনে কম বা কোন অনিয়ম হলে তা ছাড় দেয়া হবে না | তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে সকল ইউপি চেয়ারম্যানকে হুশিয়ারি প্রদান করেন | চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান সচ্ছতা বজায় রেখে সুষ্ঠু ভাবে চাল বিরণ করা হয়েছে |  এবার উপজেলার ১২হাজার ৬শ পরিবার ঈদুল আযহার চাল পেয়ে বেজায় খুশি হয়েছে |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT