ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে মিশরের দলে হামজা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২১ মে, ২০২৬ ভোর ৪:৩৫
ad003
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যে দল ঘোষণা করেছে মিশর। বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিম যেখানে জায়গা পেয়েছেন । এবারই প্রথম মিশর দলে ডাক পেলেন হামজা।

হামজা ছাড়াও প্রথমবার জাতীয় দলে ডাক পড়েছে মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। দলে অবধারিতভাবেই আছেন মিশরের সেরা দুই ফুটবলার মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।

দলে আরও জায়গা পেয়েছেন এল মাহদি সোলিমান। জামালেকের হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। 

এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশর। তাদের গ্রুপসঙ্গী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা ব্রাজিলের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলবে, বিশ্বকাপে প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ জুন। এরপর নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহামেদ আলা।

ডিফেন্ডার: মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম, করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইসাম হাসান।

স্ট্রাইকার: ওমর মারমুশ, আকতায় আবদাল্লাহ, হামজা আবদেলকরিম, মোহামেদ সালাহ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT