ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৫:২৫
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. নাসিরউদ্দিন লিটন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানার (ওসি) তদন্ত অরবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, মো. হাবিবুল আলম এবং মো. ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT