টেকনাফে উখিয়া ৬৪ বিজিবি’র হাতে ৫০,০০০ পিস ইয়াবা, ০৫ রাউন্ড গুলিসহ ০১টি বিদেশী পিস্তল এবং ০১ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা নুর আহমেদ এর ছেলে লুৎফর রহমান (২১)।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ মে ২০২৬ তারিখ আনুমানিক ২১২০ ঘটিকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে ০২ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন নামক স্থানে ওঁৎ পেতে বসে থাকে। কয়েকজন পাচারকারী মায়ানমার হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে (১) লুৎফর রহমান (২১), পিতা-নুর আহমেদ, গ্রামঃ ক্যারেঙ্গাঘোনা, পৌষ্টঃ বালুখালী, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে ০১টি বিদেশী পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির সাথে থাকা অন্যান্য পাচারকারীরা দৌড়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে। এছাড়াও উক্ত ইয়াবা পাচারের সময় আরো কিছু সংখ্যক স্থানীয় লোক জড়িত ছিল বলে জানায়। মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো জানান সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।