ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কলমাকান্দায় ভোররাতের বিশেষ অভিযান

ভারতীয় জিরাসহ চোরাচালান পণ্য উদ্ধার, নারী আটক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৯:১৬
ad003
নেত্রকোণার কলমাকান্দায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। ভোররাতে পরিচালিত এক অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানা পুলিশ। অভিযানে নবীজা (৪০) নামে এক নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্য দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে আটক নারী নবীজার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরও একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেও অবৈধভাবে দেশে আনা বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলছে। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT