ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জাম গাছে বাঁধা মরদেহ , পাশেই পড়েছিল বিছিন্ন মাথা

author
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম গাছের সঙ্গে বেঁধে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে জবাই করে নৃশংস ভাবে হত্যার ঘটনা ঘটেছে । পাশেই পড়েছিল ঐ ব্যক্তির বিছিন্ন মাথা । 

ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামে  শাহ ভিটা নামক  স্থানে। হত্যাকাণ্ডের শিকার কাওছার আলমের ( ৪৪) বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামে ।সে ঐ এলাকার জামেদ আলীর ছেলে।

খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস সহ পুলিশের একাধিক টিম ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন ও পরিচয় শনাক্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন,  মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যা কাণ্ডের উদ্দেশ্যে এখানকার  নির্জন এলাকায় এনে নৃশংস ভাবে হত্যাকাণ্ড ঘটায় । হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের  সাইবার ক্রাইম ইউনিট সহ একাধিক ইউনিট কাজ করছে । হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক জাম গাছে মাথা বিহিন মরদেহ দেখে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয় । নিহত অজ্ঞাত ঔ ব‍্যাক্তির পরনে শার্ট প‍্যান্ট ও হাতে ঘড়ি পরা অবস্থায় ছিলেন।

যুবকে পরনের শার্ট ও গেঞ্জি দিয়ে গাছের সঙ্গে দু' হাত বেঁধে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হত্যা করে দুর্বৃত্তরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT