ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জগজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বন্দরের ওয়াইফাই ব্যবসায়ী ইয়াসিন নিহত

author
Editor

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ভোর ২:০৮
ad003
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বন্দরের ওয়াইফাই ব্যবসায়ী ইয়াসিন আরাফাত আভাস (৩২) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং ফয়সাল নামে আরেক যুবক আহত হয়ে বর্তমানে একটি হসপিটালের আইসিইউতে ভর্তি আছে বলে জানা গেছে। 

নিহত ইয়াসিন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। তিনি ওয়াইফাই এবং মুরগির খামারের ব্যবসা করতেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, (৯ জুন) সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল চালানো অবস্থায় একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াসিন নিহত হয় এবং ফয়সাল নামে আরেক যুবক আহত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT