ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পা হারানো শাহাবুদ্দীনের পাশে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা মো. আসিফ কবির

author
সাইফুল ইসলাম, দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ দুপুর ২:২০
ad003
গত ১৬ মে কুমিল্লার বরুড়া ও চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় এক হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-কে এক নজর দেখার আশায় এক পা হারানো এক সংগ্রামী ব্যক্তি উচ্ছ্বাসে করতালি দিচ্ছেন-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।

পরে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম মো. শাহাবুদ্দীন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও তিনি সংগ্রামী জীবনযাপন করে আসছেন।

এই মানবিক ঘটনার পর, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির নিজ উদ্যোগে শাহাবুদ্দীনের বাড়িতে যান। এ সময় তিনি ঈদ সামগ্রী নিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাহাবুদ্দীনের সার্বিক খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ভবিষ্যতেও পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শাহাবুদ্দীনের পরিবারে তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সীমিত আয়ের মধ্যে পরিবারটি কঠিন জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

এ সময় মো. আসিফ কবির বলেন, মানবিকতার জায়গা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা আরও শক্তিশালী করবে।

মানবিকতা, সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতার এই চিত্রই সামাজিক পরিবর্তনের পথে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT