ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সিংগাইর থানার এএসআই ফারুক হোসেন

author
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ৬:৩০
ad003
মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সিংগাইর থানার এএসআই ফারুক হোসেন (নিরস্ত্র)। সেই সঙ্গে জেলার সেরা উপসহকারী পরিদর্শকও (এএসআই) মনোনীত হন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) মাসিক অপরাধ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও সেরা উপসহকারী পরিদর্শকের (এএসআই) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র তুলেদেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপসহকারী পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন সিংগাইর থানায় যোগদানের পর থেকেই মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত কাজ করে ব্যাপক প্রশংসিত হন। এরই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও সেরা উপসহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে মনোনীত হন তিনি।

উপসহকারী পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার আমার কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এবং ভালো কাজ করতে আরও উৎসাহিত করবে। আমি সব সময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার।

তিনি বলেন, এই সফলতা অর্জনের পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম ও এএসআই আব্দুল জলিলসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি চির কৃতজ্ঞ। আমি যেন ভবিষ্যতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT