কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে ৬৪ বিজিবি‘র মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৬ ইংরেজি উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির ০৫টি সফল অভিযানে অর্থাৎ পালংখালী বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ৫০,০০০ পিস ইয়াবা, হোয়াইক্যং চেকপোস্ট কর্তৃক পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামী, ০২টি সিএনজি সহ ৪০,০০০ পিস ইয়াবা, শীলখালী চেকপোস্ট কর্তৃক অভিযান পরিচালনা করে ০১জন আসামী, ০১টি সিএনজি সহ ৪,৯০৩ পিস ইয়াবা এবং বালুখালী বিওপি‘র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। এই ০৫ টি পৃথক অভিযানে ০৫ জন আসামী সহ সর্বমোট ৪,৪৯,৭০,৯০০ টাকা মূল্যের ইয়াবা ও সিএনজি আটক করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।