ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় রামিসা সহ সকল শিশু হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ৮:২৮
ad003
আশুলিয়ায় শিশু রামিসা সহ সকল শিশু হত্যার বিরুদ্ধে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে  শ্রমজীবীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২মে) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, নারী অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সহ ছোট ছোট মেয়ে শিশুরা অংশগ্রহণ করে।

এসময় ছোট ছোট মেয়ে শিশুদের গলায় ধর্ষক ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে, 'ধর্ষকের ফাঁসি চাই, সারা বাংলায় শিশু নির্যাতনের বিচার চাই' সহ নানা ধরনের স্লোগান দেয়  বিক্ষোভ কারীরা। এছাড়াও 'আমি শিশু আমাকে হত্যা করো না', 'আমাদের হত্যা করছো কেন' ? 'শিশু ধর্ষণ বন্ধ কর' 'আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই' 'শিশু হত্যা নয় আমরা আপনারই সন্তান' এমন সব ফেস্টুন গলায় ঝুলিয়ে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে মেয়ে শিশুরা।

কর্মসূচিতে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিশু হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা।

এ সময় আন্দোলনকারীরা, শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর। সকল শিশু হত্যা ও নির্যাতন কান্ডের বিচারে ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা  এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT