ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন

author
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ৮:২৯
ad003
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমানের বড় ভাই সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) সকাল দশটায় উপজেলার কুশোডাঙ্গার নিজ বাড়ির আঙিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন মরহুমের মেঝ ভগ্নিপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব খ.ম কবিরুল ইসলাম, মেঝ ভাই নর্দান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মরহুমের একমাত্র জামাতা পুলিশ সুপার মাহবুব, শ্যালক তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ ও কুশোডাঙ্গা হাইস্কুলের শিক্ষক আল মামুন।

মরহুমের ছোট ভাই সোনালী ব্যাংকের এজিএম আসাদুজ্জামান, বড় ভগ্নিপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কবিরুল ইসলাম, সেঝ ভগ্নিপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব আবুল হাসান, ছোট ভগ্নিপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর রবিউল হোসেন, সাতক্ষীরায় মেডিকেল কলেজের পরিচালক কুদরত-ই-খোদাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অসংখ্য মুসল্লী জানাজায় অংশ নেন।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আরশাদ হোসেন। জানাজা পূর্ব আলোচনা সঞ্চালনা করেন আজিজুল হক বাবু খান। জানাজা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর আলী।
 
উল্লেখ্য, মাথায় ব্রেন টিউমার ও ক্যান্সার আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামান (৬০) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক কন্যা, ২ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ওই গ্রামের আতিয়ার সরদারের বড় পুত্র।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT