ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পলাতক দুই

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ১১:২৫
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 
আজ শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকায় একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় ঘরটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মমিন মিয়া (৩২) ও মোঃ ইব্রাহিম (২৫)। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানা-এর অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT