ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা চাষীর ঘরে নতুন সদস্য

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ১১:৪১
ad003
অভিনেতা চাষী আলমের পরিবারে এসেছে নতুন অতিথি। অভিনেতার ঘর আলো করে জন্ম নিয়েছে দ্বিতীয় পুত্রসন্তান। 

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মা ও নবজাতক-দুজনই সুস্থ আছেন। সুখবরটি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবার বাবা হন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দের আবহ তৈরি হয়েছে তার পরিবারজুড়ে।

দর্শকদের কাছে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত চাষী আলম। জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট–এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়া মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT