ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দারুর রাশাদ ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মৌলভীবাজারে মাদ্রাসা-আলেমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ২২ মে, ২০২৬ দুপুর ১২:১৭
ad003
দারুর রাশাদ ট্রাস্ট ইউকের উদ্যোগে মৌলভীবাজার জেলার কয়েকটি আবাসিক মাদ্রাসা এবং শিক্ষকদের মধ্যে ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম শুরু করেছে।

ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মাশুকুর রশীদ বলেন, বৃহস্পতিবার থেকে কোনো রকম দাবি ছাড়া ট্রাস্টের তত্ত্বাবধানে  জেলার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে  প্রায় শতাধিক বস্তা চাল পৌঁছে দেয়া হয়েছে।

মাদরাসাগুলোর মধ্যে ছিল— জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার, দারুর রাশাদ ইসলামিক একাডেমি জগন্নাথপুর, মারকাজুল উলূম মাদরাসা গয়াসপুর (রাজনগর), জামেয়া ইসলামিয়া মুন্সিবাজার মাদরাসা (কমলগঞ্জ), নছিরগঞ্জ জামেয়া ইসলামিয়া (কুলাউড়া) এবং দারুর রাশাদ মাদরাসা মাদানগর (কুলাউড়া)।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, দ্বীনি শিক্ষাসেবক ও অসচ্ছল মানুষের মাঝেও চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার পৌর জমিয়তের সাবেক সভাপতি ও দারুর রাশাদ একাডেমির পরিচালক মাওলানা শাহ মাহমুদুদুর রশীদ, পৌর জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী, মারকাজুল উলূম মাদরাসা গয়াসপুরের পরিচালক মাওলানা আরিফ আহমদ চৌধুরী, মুন্সিবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আবুল মতিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফাহিম বিন মাসউক, ছাত্র জমিয়ত মৌলভীবাজার জেলার সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান ও মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট পরিচালক, মুহতামিম ও শিক্ষকবৃন্দ এ অনুদান গ্রহণ করেন।

অনুষ্ঠানে দারুর রাশাদ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মাশুকুর রশীদ বলেন, “দ্বীনি প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের কল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসা।”

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল ইহসান একাডেমি লেস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শাহ হিফজুল করীম মাসুক, তাঁর মসজিদের মুসল্লিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল দাতা ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT